স্টারলিংক সংযোগ নেওয়ার উপায়

স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার (২০ মে) থেকে শুরু হওয়া এই সেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সব জায়গায় উচ্চগতির ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে।

বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট সেবা পেতে আগ্রহীরা সরাসরি প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে  starlink.com থেকে অর্ডার করতে পারবেন।

প্রথম- ধাপে নিজের ঠিকানা প্রদান করে যাচাই করতে হবে, সেবাটি ওই এলাকায় উপলব্ধ কি না। এরপর উপযুক্ত একটি সার্ভিস প্ল্যান বেছে নিয়ে হার্ডওয়্যার কিট কেনার অর্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

starlink kit

স্টারলিংক স্ট্যান্ডার্ড কিটে যা থাকবে, একটি স্যাটেলাইট ডিশ, ওয়াইফাই রাউটার, মাউন্টিং ট্রাইপড, সংযোগের জন্য প্রয়োজনীয় ক্যাবল

সেটআপ প্রক্রিয়া:

ইউজাররা খুব সহজেই এটি ইনস্টল করতে পারবেন। স্যাটেলাইট ডিশটি এমন স্থানে রাখতে হবে, যেখানে পরিষ্কারভাবে আকাশ দেখা যায়। ডিশের মুখ উপরের দিকে রেখে, সেটি ফাঁকা জায়গায় স্থাপন করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top